স্টাফ রিপোর্টার:
জকিগঞ্জে মাদকের বিশাল চালানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশ। তারা জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এই মাদকের চালান জব্দ ও কারবারীদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের দিঘালীগ্রাম উত্তরকুলের হারুছ মিয়া ও করিমা বেগমের ছেলে দুই ছেলে শাকিল ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০)। অপরজন হলেন কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিন ও সুফিয়া বেগমের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।
এসময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৪/০৬/০৩/২৬) দায়ের করে ৩ জনকেই আদালতে সোপর্দ করার বিষয়টিও নিশ্চিত করেছে জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।