জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জের ইলাবাজ গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রুহুল আমিন (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে বৃহস্পতিবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকারের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার রুহুল আমিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় (ইছাগাঁও) গ্রামের সুমন আহমদের ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর আগে বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় একটি ডাকাতির ঘটনায় সপ জড়িত ছিলো। ওই ঘটনায় তৎকালীন সময়ে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলো। তখন লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছিল বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।