Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে প্রনয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত

admin

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৬ | ০৬:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে প্রনয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
​সিলেট জেলার মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা “এসি ল্যান্ড অফ দ্য মান্থ” হিসেবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।

Manual5 Ad Code

​সিলেট জেলা রাজস্ব সভায় কর্মক্ষেত্রে চমত্কার পারফরম্যান্স এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।

​সিলেটের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রনয় বিশ্বাসের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।​

এদিকে জকিগঞ্জের এসিল্যান্ড প্রনয় বিশ্বাস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Manual4 Ad Code

​উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই স্বীকৃতি তার কাজের সততা ও নিষ্ঠার প্রমাণ। এই সম্মাননা তাকে আগামীতে আরও নব উদ্যোমে ও জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা প্রনয় বিশ্বাসের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।

Manual4 Ad Code

শেয়ার করুন