Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ০৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ০৬:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জের কালিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার চার্জশীটভূক্ত আসামি বিএনপির কর্মীসহ ২৯জনকে কারাগারে পাঠিয়েছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual6 Ad Code

জকিগঞ্জ আদালতের জিআর বাসুদেব এ তথ্য নিশ্চিত করেছেন। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও মানিকপুর ইউপি বিএনপির সভাপতি কবির আহমদ মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নজমুল হোসেন খান, গিয়াস উদ্দিন, আবির আহমদ, আব্দুল কুদ্দুস, সাহেদ আহমদ, নেজাম উদ্দিন, জাবের আহমদ, শিহাব উদ্দিন, সুমন আহমদ, কালাম আহমদ, দিলুপীর, হুনাফির আলী, আব্দুল কাইয়ুম, বলাই মিয়া, মহসিন আহমদ মোশাহিদ, মোছলেক উদ্দিন, মনসুর আলম, বদরুল ইসলাম, আলিম উদ্দিন, রায়হান আহমদ, কবির আহমদ, সুহিন আহমদ, সুমেল আহমদ, নাজিম উদ্দিন, বাবুল আহমদ, জহির উদ্দিন জাহির, কুনু মিয়া।

Manual6 Ad Code

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর কুমিল্লার একটি পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে জকিগঞ্জের কালিগঞ্জে পুলিশের উপর আক্রমণ করা হয়েছিলো। তখন আক্রমণকারীরা হামলা চালিয়ে ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে। সংঘর্ষে পুলিশ-জনতাসহ ৩৫/৪০ জন আহত হন।

Manual6 Ad Code

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩-৪ শ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করে। কয়েকদিন আগে ১৭৪ জনকে অভিযুক্ত করে আলোচিত এ মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলার বেশ কয়েকজন আসামি পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বৃহস্পতিবার ২৯ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচার শ্যামকান্ত সিনহা জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন