Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জ সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, আটক ৪

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জ সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, আটক ৪

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দের পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় দালালসহ চারজনকে আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে ফেরীঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১,৪৬০ কেজি ভারতীয় জিরা এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪০ লাখ ৫২ হাজার টাকা।

Manual2 Ad Code

এর আগে ১০ এপ্রিল সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর ও আটগ্রাম বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ, ৩০০ কেজি চিনি, ৫০ কেজি জিরা ও ৩৪ কেজি চা পাতা জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা।

Manual8 Ad Code

দুই দিনের অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ১০ হাজার ৬০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual2 Ad Code

এদিকে ১২ এপ্রিল পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় এক এফডিএমএন সদস্য, দুই বাংলাদেশি নাগরিক এবং এক দালালকে আটক করা হয়েছে।

কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্য মো. আলী হোসাইন (৩৫)কে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। এ ঘটনায় তাকে সহযোগিতা করা দালাল রুমেল আহমেদ (২৩)কেও আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়, তবে অপর এক দালাল পালিয়ে যায়।

অন্যদিকে, পূর্ব কারাবাল্লা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নড়াইলের মো. রুবেল শেখ (৩৩) ও যশোরের মোছা. শাহানাজ (৪০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও এক দালাল পালিয়ে যায়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Manual1 Ad Code

শেয়ার করুন