Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৬:২১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ০৬:২১ অপরাহ্ণ

ফলো করুন-
জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বার্তা পাঠাচ্ছে।
এসব বার্তার মাধ্যমে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

Manual8 Ad Code

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হলেও সেটি প্রকৃত ওই কর্মকর্তার আইডি বা মোবাইল নম্বর—এমনটি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

কোনো ব্যক্তি এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন