Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধ দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠদান ব্যাহত

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৬:২১ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ০৬:২১ অপরাহ্ণ

ফলো করুন-
জলাবদ্ধ দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠদান ব্যাহত

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
সামান্য বৃষ্টিতেই পানি প্রবেশ করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় মাঠে পানি জমে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে পানিনিষ্কাশনের ব্যবস্তা এলাকার একটি মহল জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।

Manual4 Ad Code

কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প সময়ের বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দারা আবু তাহের জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে জলাবদ্ধতার সমস্যা থাকলেও তা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, আশপাশ ও বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Manual7 Ad Code

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বৃষ্টির সময় জলাবদ্ধতার কারণে মাঠে পানি জমে যায়, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি।

Manual7 Ad Code

এদিকে অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন