Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসি

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০১:০২ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ০১:০২ অপরাহ্ণ

ফলো করুন-
জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে বঙ্গভবনে সিইসি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনের গাড়ি বহর। এই বহরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সম্পূর্ণ কমিশন রয়েছে।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়োগ পাওয়ার বছর খানেকের মধ্যে কোনো অভিজ্ঞতা ছাড়াই নাসির কমিশন বড় ভোট আয়োজন করতে যাচ্ছে, যার আদ্যোপান্ত তারা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন।

Manual8 Ad Code

ধারণা করা হচ্ছে, এর পরপরই জাতীয় উদ্দেশ্য দেওয়া ভাষণে সিইসি তফসিল ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে।

Manual3 Ad Code

শেয়ার করুন