স্টাফ রিপোর্টার:
জাল সার্টিফিকেট তৈরীর মূলহোতা আব্দুলাহ বাছিত রিয়ান (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার ( ৮ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন উজান শৈলজুড়া গ্রামস্থ হাজী তৈয়ব আলী বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি রোম থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ১টি মনিটর, ১টি পিসি, ১টি ল্যাপটপ, ১টি কি-বোর্ড, ১টি মাউস, ২টি জাল সার্টিফিকেট, নকল সার্টিফিকেট তৈরীর ৭টি আর্ট পেপার, ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
আব্দুল্লাহ বাছিত রিয়ান হবিগঞ্জ বানিয়াচং থানাধীন যাত্রাপাশা এলাকার মৃত শেখ বাচ্চু মিয়া ছেলে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।