স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী সীমান্ত থেকে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজকী ক্যাম্পের নায়েব সুবেদার হাশেম জানান, ঘটনার সময় রাজকী ক্যাম্পের আওতাধীন চুঙ্গাবাড়ি সীমান্তের ১৮৩৬-৩৭ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে উল্লেখিতদের দেখতে পেয়ে বিজিবির টহল দলের সন্দেহ হলে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারত থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করলেও ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের পুশ করেছে। আটকরা তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম বলে জানায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জুড়ী থানায় সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।