Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টোয়াইলাইট’ এর রিমেক, বানাবেন ক্রিস্টেন স্টুয়ার্ট

admin

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ১১:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘টোয়াইলাইট’ এর রিমেক, বানাবেন ক্রিস্টেন স্টুয়ার্ট

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টোয়াইলাইট’ এ চমৎকার অভিনয় করেছিলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ভ্যাম্পায়ার রোমান্টিক এ চলচ্চিত্র সিরিজটি তাকে এনে দিয়েছিল ব্যাপক পরিচিতি। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি ‘টোয়াইলাইট’ এর একটি সিরিজের রিমেক পরিচালনা করতে খুব আগ্রহী।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্টেন স্টুয়ার্ট এন্টারটেইনমেন্ট টুনাইটকে বলেন, ‘এটা আমি সত্যিই চাই। আমি ক্যাথরিন হার্ডউইকের কাজ পছন্দ করি। ক্রিস উইটজের কাজও পছন্দ করি। সব পরিচালকের কাজই ভালো লেগেছে। তারা নিজেদের মতো অভিনব, অদ্ভুত মেধাবী।’

তিনি আরও যোগ করেন, ‘যদি সম্ভব হয়, আমি চাই এই প্রজেক্টের জন্য বড় বাজেট এবং ভক্তদের ভালোবাসা ও সমর্থন পাই। হ্যাঁ, অবশ্যই আমি রিমেক করব। আমি করব! আমি পুরোপুরি দায়বদ্ধ কাজটি করতে।’

ক্রিস্টেন স্টুয়ার্ট মূল ‘টোয়াইলাইট’ সিরিজে রবার্ট প্যাটিনসন এবং টেলর লটনারের সঙ্গে অভিনয় করেছিলেন। ২০০৮ সালের মূল সিনেমার পরে চারটি সিক্যুয়েল আসে। ২০০৯ সালের ‘নিউ মুন’, ২০১০ সালের ‘ইক্লিপস’, ২০১১ সালের ‘ব্রেকিং ডন – পার্ট ১’ এবং ২০১২ সালের ‘ব্রেকিং ডন – পার্ট ২’ মুক্তি পায়। পুরো সিরিজ বিশ্বব্যাপী তিন বিলিয়নেরও বেশি আয়ের রেকর্ড করেছে।

Manual8 Ad Code

যদিও ক্রিস্টেন স্টুয়ার্ট ফর্কস, ওয়াশিংটনে ফিরে যেতে খুশি। তবে রবার্ট প্যাটিনসন এতটা তাড়াতাড়ি রাজি নাও হতে পারেন। ২০২২ সালে তিনি জিকিউকে জানিয়েছেন, ‘টোয়াইলাইট’ সেটে কাজ করতে গিয়ে তিনি অনেক সময় বিরক্ত ছিলেন। কারণ স্টুডিও তার দৃষ্টিভঙ্গি মেনে নি। প্যাটিনসন বলেন, ‘আমি চাইছিলাম সিনেমাটি যতটা সম্ভব শিল্পমুখী হোক। আমাদের মধ্যে কিছুটা টানাপোড়েন ছিল, কারণ স্টুডিও ভাবছিলো কিছুটা বেশি আবেগপূর্ণ হলে সমস্যা হবে। আমি সঠিকভাবে অভিনয় করছি কিনা তা বিশ্বাস করতে পারছিলাম না।’

Manual7 Ad Code

তবে ক্রিস্টেন ‘টোয়াইলাইট’ সিরিজের কোন ছবিটি রিমেক করতে চান সে নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। ধারণা করা হচ্ছে, তিনি সিরিজের প্রথম ছবিটি দিয়েই শুরু করতে চান।

সম্প্রতি ক্রিস্টেন স্টুয়ার্ট তার পরিচালনায় অভিষেক ঘটিয়েছেন ‘দ্য ক্রোনোলজি অফ ওয়াটার’ সিনেমার মাধ্যমে।

Manual7 Ad Code

সিনেমাটিতে ইমোজেন পুটস, থোরা বার্চ এবং জিম বেলুশি অভিনয় করেছেন। গল্পটি একজন নারীর শৈশবের ট্রমা কাটিয়ে ওঠার কাহিনি। সেখানে তিনি সাতার ও লেখার মাধ্যমে নিজেকে সামলে নেন।

Manual4 Ad Code

এই সিনেমা ক্রিস্টেন স্টুয়ার্টকে ২০২৬ সালের ভ্যারাইটি’র দশজন নজরকাড়া পরিচালকের তালিকায় স্থান করে দিয়েছে।

শেয়ার করুন