নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পায়েল গোপ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।