সুনামগঞ্জ সংবাদদাতা:
শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্ট এলাকায় চলাচলকারী মাহিন্দ্র ট্রাক ও শহরের দিকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছেন। অপর ২ দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুরেশ রবি দাস (৪০)। তার বাড়ি শহরের ওয়েজখালি এলাকার পিরোজপুরে। আহতরা হলেন, শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া(২০) ও শহরতলীর ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্র ট্যাক সাটারিংয়ের মালপত্র নিয়ে যাচ্ছিল বেপরোয়া গতিতে। এ সময় বুড়িস্থল থেকে সিএনজি শহরে আসার পথে ভুবির পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাকে ও সিএনজি সংঘর্ষ হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।