স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূসের বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তারা আগুন দেওয়ার বিষয়টি খেয়াল করতে পারেননি।
ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, বাড়ির যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল। পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়নি।
কারা এ ঘটনায় জড়িত, তা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।