Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনির দুই শহরে সেনা প্রত্যাহার করল ইসরাইল

admin

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ | ১২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনির দুই শহরে সেনা প্রত্যাহার করল ইসরাইল

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ইসরাইল।

মাসব্যাপী অভিযান শেষে এই দুই শহর পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে দখলদার সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

Manual4 Ad Code

ইসরাইল সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিস ও দেইর আল-বালাহতে আড়াই শর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

Manual4 Ad Code

ইসরাইল আরো জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।

Manual8 Ad Code

খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

Manual6 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৯৮ হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন