Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের ব্যবধানে যেভাবে প্রাণ হারালেন শাবি’র দুই শিক্ষার্থী

admin

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ মে ২০২৬ | ০২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
তিন মাসের ব্যবধানে যেভাবে প্রাণ হারালেন শাবি’র দুই শিক্ষার্থী

Manual2 Ad Code

শাবিপ্রবি প্রতিনিধি :
বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গিয়ে তিন মাসের ব্যবধানে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে গোসলে নেমে মুসআব আমীন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হৃদয়বিদারক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে সিলেটের বিছানাকান্দি পর্যটনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড সংলগ্ন নদীতে গোসলে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বণিক (২২)।

Manual8 Ad Code

একপর্যায়ে পানির স্রোত ও গভীরতায় তলিয়ে যান শান্ত। ​খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরবর্তীতে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

দীর্ঘ সময় অভিযান শেষে রাত সাড়ে ৯টার দিকে শান্তর নিথর দেহ উদ্ধার করা হয়। জানা যায়, শান্ত বণিকের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়।

Manual3 Ad Code

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মুসআব আমীন ও শান্ত দুজনেই সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে মুসআব আমীন সাতার না জানলেও শান্ত বণিক সাতার জানতেন।

Manual3 Ad Code

তিন মাসের ব্যবধানে দুইজন মেধাবী শিক্ষার্থী হারিয়ে পরিবার, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধীক শিক্ষক শোক প্রকাশ করে বলেন, ‘অল্প সময়ের মধ্যে সম্ভাব্য ভবিষ্যত দুইজন প্রকৌশলীর বিদায় আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরনীয় ক্ষতি ও হৃদয়বিদারক ঘটনা। তাদেরকে নিয়ে বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই। মানুষের জন্ম হলে মৃত্যু অনিবার্য। তবে কিছু মৃত্যু অপ্রত্যাশিত। শিক্ষার্থীদেরকে আরো সচেতন হওয়া দরকার।’

তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘শান্ত বণিকের মৃত্যু শাবিপ্রবি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। সে ছিল একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী। তাঁর এই অপ্রত্যাশিত প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।’

Manual2 Ad Code

​উপাচার্য তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন