Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলমান আন্দোলন দমন করতে গিয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

শনিবার (৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণমিছিলে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণমিছিলে নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্র-ছাত্রীসহ অসংখ্য মানুষকে আহত করেছে। ছাত্রীসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই হামলার কাজে তাদের নারী কর্মীদের আন্দোলনরত ছাত্রীদের ওপর লেলিয়ে দিয়েছে। পুলিশের অব্যাহত গ্রেফতার-হয়রানি থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ও শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীদের শারীরিক ও মানসিক নির্যাতনে মৃত্যুবরণ করেন। এ ঘটনা শুধু মর্মান্তিকই নয়, হৃদয়বিদারক। দেশের বিভিন্ন জায়গায় একদিকে আওয়ামী সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যদিকে পুলিশের গ্রেফতার বাণিজ্যে মানুষ অতিষ্ঠ এবং মারাত্মক হয়রানির শিকার হচ্ছেন।

Manual3 Ad Code

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা, নির্যাতন করে আন্দোলন দমন করতে গিয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে।

তিনি বলেন, সমগ্র দেশে, গ্রাম-শহরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, সন্ত্রাস, হামলা, মামলা দিয়ে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমানো যাবে না। ছাত্র গণআন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সব হত্যা, ধ্বংস, নৈরাজ্য ও সঙ্কটের জন্য আওয়ামী লীগ সরকার এককভাবে দায়ী। প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্মম, নিষ্ঠুরভাবে শত শত ছাত্র জনতাকে, এমনকি নিষ্পাপ ছোট্ট শিশুদের মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে সরকার মানবতাকেই হত্যা করেছে।’

Manual1 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘হত্যা, নির্যাতন, দমন-নিপীড়ন, সন্ত্রাস বন্ধ করে ছাত্র-জনতার দাবি মেনে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে অবিলম্বে খুনি সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সাধারণ ছাত্র-জনতাসহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি।

Manual3 Ad Code

শেয়ার করুন