Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায় সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৭:০১ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ০৭:০১ অপরাহ্ণ

ফলো করুন-
দ্বিতীয় দফায় সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় দফায় সিলেট বিভাগ সফরে আসছেন তারেক রহমান। আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি মৌলভীবাজার জেলা সফরের উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং চলছে নানা প্রস্তুতি।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলা সফর করবেন উল্লেখ করে সফরসূচিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে আসবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।

Manual6 Ad Code

দুসাই রিসোর্টের রাজনৈতিক সভা শেষে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। রাত ৯টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলার সার্কিট হাউজসহ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক, সিলেট-মৌলভীবাজার সড়কে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। জেলা শহর ও শ্রীমঙ্গল শহরকে ফুটপাথ দখলমুক্ত করে দেওয়া হয়েছে। যে পথে প্রধানমন্ত্রী আসা-যাওয়া করবেন এসব পথের চারপাশ পরিষ্কার ও মেরামত করা হচ্ছে। সমাবেশেস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রশাসনের পাশাপাশি জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

শেয়ার করুন