স্টাফ রিপোর্টার:
নিজের পছন্দের স্বতন্ত্র প্রার্থীর কাপ পিরিচ মার্কায় ভোট না দিয়ে বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিন সন্তানের জননী ফাতেমা বেগমকে (২৭) তালাক দিয়েছেন স্বামী মো. ইদ্রিসের (৪০)। নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দক্ষিণ কেশারপাড় আকল আলী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মো. ইদ্রিস স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান কাপ পিরিচ মার্কার ভোট করেন। ভোটের দিন ইদ্রিস স্ত্রী ফাতেমা বেগমকে কাপ পিরিচ মার্কায় ভোট দেওয়ার জন্য কেন্দ্রে পাঠায়। কিন্তু ফাতেমা কেন্দ্রে গিয়ে কাপ পিরিচ মার্কায় ভোট না দিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেন। সে ভোট দিয়ে কেন্দ্রে থেকে বের হয়ে বাড়িতে পৌঁছলে স্বামী তাকে জিজ্ঞেসা করেন কাপ পিরিচ মার্কায় ভোট দিয়েছে কিনা। প্রতি উত্তরে স্ত্রী বলেন, না সে ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে। এতে সে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরেই মধ্যে ভোট গণনা শেষে দেখা যায় কাপ পিরিচ মার্কার প্রাথী পরাজিত হয়।
তিনদিন পর রোববার ইদ্রিস বাড়িতে ফিরে আসেন। এ সময় অসুস্থ মেয়েক ডাক্তার দেখানোর জন্য স্ত্রী স্বামী মো. ইদ্রিসকে বললে, সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বলে তুই যাকে ভোট দিয়েছিস ওই বাপদের নিকট থেকে টাকা নিয়ে চিকিৎসা করা। এক পর্যাযে সে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। বর্তমানে তালাক প্রাপ্ত স্ত্রী তার পিতার বাড়ি কেশারপাড় ৭নম্বর ওয়ার্ডে অবস্থান করছেন। তালাকের বিষয়টি ফাতেমা বেগম নিজে নিশ্চিত করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মো. ইদ্রিসের মুঠোফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায় এ কারণে তান বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে, সরেজমিনে তার বাড়িতে গেলে ইদ্রিসের পিতা মো. রফিক বলেন, ভোট নিয়ে তালাকের ঘটনা ঘটেনি। তবে, তৃতীয় বিয়ে করায় ও মাদকাক্ত হয়ে পড়ার কারণে সাংসারিক ঝড়গার জেরে ওই তালাকের ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি মো. আবুল বাশার বলেন, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।