Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নকল সোনা বিক্রি করতে গিয়ে জনতার হাতে নারী ধরা

admin

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ০৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ০৮:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
নকল সোনা বিক্রি করতে গিয়ে জনতার হাতে নারী ধরা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক নারী। তবে ওই নারীকে পুলিশের হাতে না দিয়ে ‘মুচলেকা’র মাধ্যমে ছেড়ে দেন স্থানীয়রা।

Manual5 Ad Code

শনিবার (১৯ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার দক্ষিণ বলদী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

অভিযুক্ত নারীর নাম সুলতানা বেগম (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোকামটিলা গ্রামের মাসুক মিয়ার স্ত্রী। সুলতানা স্বামীকে নিয়ে বর্তমানে দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে দক্ষিণ বলদী গ্রামের হেলাল মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে ‘বিপদে পড়ে কিছু স্বর্ণ বিক্রি করছেন’ এমন কথা বলেন সুলতানা। স্বর্ণগুলো হাতে নিয়ে হেলাল মিয়ার স্ত্রীর সন্দেহ হলে তিনি বাড়ির অন্যান্য লোকজনকে এ সোনা দেখান এবং এগুলো নকল বলে নিশ্চিত হন। এসময় বাড়ির লোকজন সুলাতানাকে আটক প্রথমে তিনি নিজেকে বলদি এলাকায় বাসিন্দা বলে পরিচয় দেন। তবে লোকজনের জিজ্ঞাসাবাদের মুখে সুলতানা তার সঠিক পরিচয় জানান।

এসময় সুলতানাকে পুলিশে দেওয়ার কথা বললে তিনি কেঁদে ফেলেন এবং এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। পরে তার কাছ থেকে লিখিত অঙ্গিকার নিয়ে তাকে ছেড়ে দেন স্থানীয় জনতা।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আখতার হোসেন ও সাবেক মেম্বার জাবেদ আহমদ।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা (পিপিএম) বলেন- ওই নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতাম।

Manual6 Ad Code

তবে এমন নকল সোনা কারবারিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন