Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে সৌদির নাগরিকত্ব পাচ্ছেন কারা?

admin

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন করে সৌদির নাগরিকত্ব পাচ্ছেন কারা?

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ও বৃহৎ আয়তনের দেশ সৌদি আরব। অনেকেই আগ্রহ প্রকাশ করেন দেশটির নাগরিকত্ব নেওয়ার। কেউ বসবাসের জন্য কেউ আবার ব্যবসা-বাণিজ্যের জন্য। পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুকতার আলিমকে ২০২১ সালে নাগরিকত্ব দিয়েছিল সৌদি সরকার। এর পর বাংলাদেশ থেকে আর কেউ এই নাগরিকত্ব পায়নি।

Manual4 Ad Code

দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম-নীতিতে। ভিশন ২০৩০ নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্বসহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য।

বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Manual6 Ad Code

সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিক্রি জারি করা হয়। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি। যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ।

Manual5 Ad Code

শেয়ার করুন