স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৪ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার জেলের পরিবার যোগাযোগ করা হয়েছে, বিজিবিকেও ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি, তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে নানা সময় আরকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।