Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার শঙ্কায় সিলেটসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
নাশকতার শঙ্কায় সিলেটসহ দেশজুড়ে নিরাপত্তা জোরদার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে নিরাপত্তা বাড়ানোর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক চক্র সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual2 Ad Code

এ বিষয়ে পুলিশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো দুষ্কৃতী চক্র যাতে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে জন্য সারা দেশের প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন বিশেষ ইউনিট মাঠে সক্রিয় রয়েছে এবং যেকোনো নৈরাজ্য প্রতিরোধে প্রস্তুত আছে।

Manual8 Ad Code

পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটসহ দেশজুড়ে পুলিশকে আরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সম্ভাব্য নাশকতা বা নৈরাজ্য প্রতিরোধে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন