Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের মেয়েকে হত্যার পর যেমন ছিলেন সিলেটের সুবিনা

admin

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ মে ২০২৬ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
নিজের মেয়েকে হত্যার পর যেমন ছিলেন সিলেটের সুবিনা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নিজের মাত্র দেড় বছরের মেয়েকে হত্যার পর নির্বিকার ছিলেন মা সুবিনা বেগম (২৫)। পুলিশ হেফাজতে নেওয়ার পর নানান কৌশলে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কিছুই বলেন নি। আর তাই কোনো ক্লুও উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তার স্বামী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন এবং সুবিনাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২৩ মে) এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগরীর জালালাবাদ থানাপুলিশের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শামসুল হাবিব।

Manual1 Ad Code

সিলেটভিউর সাথে আলাপকালে তিনি জানান, সুবিনাকে আটকের সময়ও তিনি নির্বিকার ছিলেন। থানায় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্ভাব্য সব কৌশল অবলম্বনের পরও তার মুখে কোনো কথা ছিলনা। যাই জিজ্ঞেস করা হয়েছে, জবাবে তিনি কেবল ফেল ফেল করে তাকিয়েছিলেন। কখনোবা তার ভঙ্গি ছিল উদাস।

Manual4 Ad Code

শনিবার (২৩ মে) তার স্বামী আমির আলী বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তাকে আদালতে তুললে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সুবিনা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামের আমির আলীর স্ত্রী। শুক্রবার ফজরের আজানের পর তিনি নামাজ পড়তে মসজিদে যান এবং ফিরে এসে দেখেন তার ১ বছর ৮ মাসের মেয়ে মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেছেন সুবিনা। এরপর জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুবিনাকে নিজেদের হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। সুবিনার স্বজনদের কেউ কেউ দাবি করেছেন, তিনি মানসিকভাবে সুস্থ নয়।

শেয়ার করুন