স্টাফ রিপোর্টার:
রোববার(৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বাতিল ও অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থান, নতুন নির্বাচন ও দলের পরবর্তী করণীয় ও কর্মসূচি সম্পর্কে দেশবাসীকে জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য রাখবেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে দলটি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।