Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩ | ০৭:০৯ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ | ০৭:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে অবরোধের সময় পিকেটিংকালে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবদল নেতা জিলু আহমদ দিলুর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বাদ আছর গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ বাজারে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Manual1 Ad Code

নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

Manual7 Ad Code

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে জিলুর লাশ গ্রহণ করেন বিএনপি নেতারা। এসময় মর্গের সামনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গোলাপগঞ্জ নিয়ে যাওয়া হয়। বাদ আছর গোলাপগঞ্জের ইলাইগঞ্জ বাজারেরর মুক্তা মিয়া মার্কেটের সামনে জিলুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোক অংশ নেন। পরে তার গ্রামের বাড়ি দক্ষিণ মদনগৌরীতে দাফন করা হয়।

Manual3 Ad Code

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করছিলেন জিলুসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী। এসময় পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেলযোগে যুবদল নেতাকর্মীরা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন জিলু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১টার দিকে তিনি মারা যান।

শেয়ার করুন