স্টাফ রিপোর্টার:
গোয়াইনঘাট উপজেলার ‘জাফলং ব্রিজের’ নিচ থেকে ইয়াহিয়া (২৩) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তিনি উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে। তিনি তরমুজখেতের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ বলেন, ইয়াহিয়া প্রতিদিন নাইন্দা হাওরে তরমুজখেত পাহারা দিত। বৃহস্পতিবার সেহরির পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তারাবির নামাজের আগে খবর পাই ইয়াহিয়া জাফলং ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। উদ্ধারের সময় সে কিছুটা কথা বলতে পারছিল এবং বলেছিল। ইয়াহিয়া বলে- কেউ তাকে ডাবের পানি পান করান। এরপর তার গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।