Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নৃত্যশিল্পীদের গ ণ ধ র্ষ ণ, সিলেট থেকে গ্রে প্তা র মুজাহিদ

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
নৃত্যশিল্পীদের গ ণ ধ র্ষ ণ, সিলেট থেকে গ্রে প্তা র মুজাহিদ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
তিতাসে নৃত্যশিল্পীদের গণধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তার নানার বাসা থেকে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।

মুজাহিদ (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বুড্ডা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে বিয়ের অনুষ্ঠান গান গাওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় কুমিল্লার চান্দিনা এলাকার দুই নৃত্যশিল্পীকে তিতাস নদীর মাঝখানে নৌকায় মুজাহিদ ও তার অপর ৫ সঙ্গী পালাক্রমে গণধর্ষণ করে। ওই নৃত্যশিল্পীদের একজনের বয়স ১৮ ও অপজনের বয়স ১৬ বছর।

Manual7 Ad Code

পরে তাদের একটি ঘাটে ফেলে রেখে উধাও হয়ে যায় ৬ ধর্ষক। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করলে (নং ১০/১১/০৯/২৬) এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মুজাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual5 Ad Code

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

উল্লেখ্য, এই মামলার অপর এক আসামিকে ঘটনার পর সরাইল থানাপুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যান্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা সোহাগ।

Manual6 Ad Code

শেয়ার করুন