Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নৃত্যশিল্পী ধর্ষণ, বিয়ানীবাজারে গ্রেপ্তার প্রধান আসামী

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২০ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২০ অপরাহ্ণ

ফলো করুন-
নৃত্যশিল্পী ধর্ষণ, বিয়ানীবাজারে গ্রেপ্তার প্রধান আসামী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই নৃত্যশিল্পীকে নৌকা করে নিয়ে দলবেধে ধর্ষণের মামলার প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে সিলেটে গ্রেপ্তার করা হয়েছে। এরআরবি-৯’র একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করে। রাকিব প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। এসআরবি-৯ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রাকিব’ ছদ্মনাম ব্যবহার করে গত ৮ই সেপ্টেম্বর একটি পেশাদার নৃত্যশিল্পী দলকে সরাইলে অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান মুজাহিদ। অনুষ্ঠানের জন্য ৯ হাজার টাকায় চুক্তি করে ২ হাজার টাকা অগ্রিমও দেয় সে। ১০ই সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে ওই তরুণ এক কিশোরী ও এক তরুণীকে নিয়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান।

পরে রাকিবসহ দুই যুবক তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তাদের তিতাস নদীতে নেয়া হয়। নৌকায় আরও তিন যুবক ছিলেন। একপর্যায়ে নদীর মাঝখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেন পাঁচ যুবক। পরে তরুণ শিল্পীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তার সঙ্গে থাকা দুই নারী শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তিন শিল্পীকে তিতাস নদীর নাসিরনগর উপজেলার ভূঁইয়ার ঘাট এলাকায় কাদাপানিতে ফেলে রেখে অভিযুক্তরা নৌকা নিয়ে চলে যান।

Manual5 Ad Code

এ ঘটনায় ভুক্তভোগীরা সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর পুলিশ প্রথমে শান্ত বিশ্বাস নামে আসামিকে আটক করে।

Manual1 Ad Code

পরবর্তীতে ওই আসামির দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে বিয়ানীবাজার থেকে প্রধান আসামি মুজাহিদকে আটক করে এসআরবি-৯। মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বুড্ডা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শেয়ার করুন