স্টাফ রিপোর্টার:
এয়ারগানের নেপথ্যে কারা? এ নিয়ে সিলেটে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতো এয়ারগান উদ্ধার হলেও নেপথ্যের কারিগররা তাকে সবসময় অধরা। এয়ারগান সংশ্লিষ্টদের কোন হদিস পাচ্ছে না র্যাবের গোয়েন্দা সংস্থাও।
এদিকে এয়ারগানে সয়লাব হয়েগেছে সিলেট। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি র্যাব এয়ারগান উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছে। ইতোমধ্যে র্যাবের অভিযানে ৫ আগস্টের পর ৫৮টি এয়ারগান উদ্ধার করা হয়।
এসময় এয়ারগানের ব্যবহৃত গুলিও উদ্ধার করে র্যাব। তবে এসব এয়ারগান উদ্ধার হয়েছে পরিত্যক্ত অবস্থায়।
র্যাব জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন আলী নগরস্থ আমতলা এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় তল্লাশি চালিয়ে আকাশী গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র্যাব। পরে সাধারণ ডায়রি মূলে এয়ারগানগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।