Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথর কোয়ারি ‘খোলা’র ঘোষণা দিলেন মন্ত্রী আরিফ

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাথর কোয়ারি ‘খোলা’র ঘোষণা দিলেন মন্ত্রী আরিফ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual1 Ad Code

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে তিনি সিলেট পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

এসময় মন্ত্রী আরিফ বলেন, পাথর কোয়ারিগুলো অবশ্যই খুলে দেওয়া হবে। তবে তা সনাতন পদ্ধতিতে, পরিবেশ রক্ষা করে। বিশেষ করে প্রশাসন যেসব জায়গায় পাথর উত্তোলনের অনুমতি দিবে কেবলমাত্র সেসব জায়গা থেকে পাথর উত্তোলন করতে হবে। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।

এসময় তিনি বলেন, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে যেভাবে ক্রাশার মেশিনগুলো শৃঙ্খলায় নেওয়া হয়েছে, সেভাবে সবকিছু হবে সুশৃঙ্খলভাবে। তবে পাথর উত্তোলনের বিষয়টিতে একটু সময় লাগতে পারে। কারণ, এখানে অনেকগুলো মন্ত্রণালয়কে সমন্বয় করতে হবে। তারপর আদালতের ব্যাপার স্যাপার আছে।

Manual8 Ad Code

তিনি জোর দিয়ে বলেছেন, কোয়ারি খুলবে। তবে হরিলুট করতে দেওয়া হবেনা।

উল্লেখ্য, মন্ত্রী ৪ দিনের সফরে বুধবার দুপুরের দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বৃহস্পতিবার তিনি সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বোমা হামলা ও তাকে হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিবেন। এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

Manual8 Ad Code

শেয়ার করুন