Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী কিশোরী ও নারীর মৃত্যু

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ০৩:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ | ০৩:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী কিশোরী ও নারীর মৃত্যু

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী এক কিশোরী ও এক নারীর মৃত্যু ঘটেছে।

এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং আরেকজন নিজ বাড়ির টয়লেটের স্ল্যাব ভেঙে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

Manual1 Ad Code

জকিগঞ্জ থানাপুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ এলাকার চালিয়াকাপন বটতলায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা সিলেট ড-১১-১৪৩০ নাম্বারের ট্রাক গাড়ির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে গুরুতর আহত হন।

Manual3 Ad Code

আহতরা হলেন- কসকনকপুর ইউপির সাজাপুর গ্রামের মাসুম আহমদ (২০) ও তার মা রেনু বেগম (৪২)। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যার দিকে মানিকপুর ইউপির খলাদাপনিয়া ইসলামখানী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী নিজ বাড়িতে টয়লেটের ট্যাঙ্কির স্ল্যাব ভেঙে ভিতরে পড়ে মারা যায়। নিহত কিশোরী মোছাম্মাৎ রেজওয়ানা চৌধুরী (১৫) ইসলামখানী গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, রেজওয়ানা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো।

Manual8 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন পৃথক এই দুই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

 

শেয়ার করুন