Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেছালো মির্জা ফখরুলের জামিন শুনানি

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:১৬ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
পেছালো মির্জা ফখরুলের জামিন শুনানি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়েছে আদালত। আগামী বুধবার (২২ নভেম্বর) জামিন শুনানির দিন ধার্য করেছেন বিচারক।

Manual8 Ad Code

সোমবার (২০ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আদালতে প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য জামিন শুনানি পেছানোর আবেদন করা হয়। তখন ফখরুল ইসলামের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন শুনানির নতুন দিন ধার্য করেন।

Manual7 Ad Code

এর আগে গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংর্ষের ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতিকারীরা প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual1 Ad Code

শেয়ার করুন