স্টাফ রিপোর্টর:
‘হামাগেরে ভোটে বগুড়ার ছোল প্রধানমন্ত্রী হবি, হামরা তারেকের ধানের শীষত ভোট দিমু-এমনটিই বলতে শোনা যায়, বগুড়া-৬ (সদর) আসনের একজন নারী ভোটারকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শহরের করনেশন স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসা লাইনে দাঁড়ানো কয়েকজন নারীর মধ্যে বাকবিতান্ডা শুনে এগিয়ে গিয়ে শোনা যায় এসব কথা।
এসময় হাজেরা বেগম নামের এক নারী তারেক রহমানের পক্ষে এমন কথা বলতেই লাইনে দাঁড়ানো মাহমুদা খাতুন নামের আরেক নারী ক্ষিপ্ত হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী হবি শফিকুর স্যার হামরা তাকি দাঁড়ি পাল্লায় ভোট দিমু।’
বিষয়টি নিয়ে কয়েকজন নারীর মধ্যে বেশ বাকবিতান্ডা শুরু হলে কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা সেখানে গিয়ে নারীদের চুপ থাকতে নির্দেশ দেন। তারপরও তারা থামছিলেন না। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করেন।
কেন্দ্রটিতে গত ১৭ বছর এভাবে ভোটের কোনো লাইন দেখা যায়নি বলে ভোটাররা জানিয়েছেন। এবার দীর্ঘদিন পর সেই আগের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু রাহান জানান, এই কেন্দ্রে ৪ হাজার ৬০ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট পড়েছে ২১৭টি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার এই আসনের প্রার্থী। ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৩ জন। তারেক রহমানের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪ জন। তারা হলেন–জামায়াতের আবিদুর রহমান সোহেল, ইসলামী আন্দোলনের মামুনুর রশিদ, বাসদের দিলরুবা নুরী ও জাসদ (রব) এর আব্দুল্লাহ ওয়াকী (তারা) প্রতীক।
ভোট কেন্দ্রে তারা প্রতীক ছাড়া অন্যসব প্রার্থীর এজেন্ট দেখা গেছে। আসনটিতে ধানের শীষের সঙ্গে মূল লড়াই হবে দাঁড়িপাল্লার।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।