Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

Manual5 Ad Code

বিএনপির মিডিয়া সেলে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিজের এবং পরিবারের সবার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন তিনি।

Manual1 Ad Code

তার দেশে ফেরাকে কেন্দ্র করে, বিশেষ করে নিরাপত্তার জন্য প্রধান উপদেষ্টা যে আয়োজন করেছেন, তার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারেক রহমান।

Manual5 Ad Code

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর তারেক রহমান দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

শেয়ার করুন