ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৮) নামের এক উপজেলা শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার(২৫ এপ্রিল ) বিকেল ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় মাতৃকুঞ্জ নামের একটি বহুতল ভবনের চারতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি সুরতহালের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।
নিহত শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে ও গোপালগঞ্জ সদরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার সহধর্মিণী হ্যাপি আক্তার ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নিহত রাজু ইসলামের স্ত্রী সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তার জানান, শনিবার সকালে আমি স্কুলে যাওয়ার সময় আমার স্বামী জানায় তার শরীর ভালো লাগছে না। সে বলে আমি যদি মারা যাই আমাকে ভাঙ্গা কবরস্থানে দাফন কইরো।
নিহতের মা রাশিদা বেগম জানান, দুপুরে আমার ছেলে ফোন করে বলে মা আমার আশা ভরসা তোমরা ছেড়ে দিও। আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না।
এ বিষয়ে ভবনের বাসিন্দা অ্যাডভোকেট ইকরাম আলী শিকদার বলেন, তাদের দাম্পত্য জীবনে অনেক ঝামেলা ছিল। কিছুদিন আগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে তাদের মিল করে দেওয়া হয়।
নিহতের ভাই শেখ রাজ্জাক জানান, আমরা জমজ আপন দুই ভাই। সকালে মা আমাকে ফোন করে বলে তুই দ্রুত ভাঙ্গায় গিয়ে তোর ভাইয়ের খবর নে। তোর ভাই মনে হয় বিপদে আছে। আমি মার ফোন পেয়ে দ্রুত ভাঙ্গার বাসায় এসে দেখি আমার ভাইয়ের লাশের পাশেই ভাবী বসে আছে ও আমার দুই ভাতিজা পাশের রুমে বসে আছে।
থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।