নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ও মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান নামে পুলিশ। অভিযানে জিআর ও সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের জইন মিয়া, জিআর মামলার আসামি মোটরসাইকেল চোর তারাদরম গ্রামের শাহিন আহমদ, ঘোলসা গ্রামের সাইদুল ইসলাম এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মহদিকোনা গ্রামের সুহেদ আহমদ, মুজিবুর রহমান বিলু, তয়াইদ আলী, জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, বিভিন্ন মামলায় সাজা পরোয়ানাভুক্ত ও মোটরসাইকেল চোরসহ সাতজনকে গ্রেপ্তার এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।