স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জিআর-৪৬/২০২২ (বড়) মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার মাইজপাড়া (ইয়াকুবনগর) গ্রামের মো. সাজু আহমদ, সিআর-৫৪৯/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রামতলা গ্রামের ইসলাম উদ্দিন, সাইফুর রহমান ও আব্দুল জব্বার, জিআর-২১৬/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি গাংকুল গ্রামের ফরিদ উদ্দিন ও পারভেজ আহমদ, জিআর-১৭৭/২৫ (বড়) মামলার পরোয়ানাভুক্ত আসামি সফরপুর (খানপাড়া) গ্রামের আব্দুস শুক্কুর মাসুক ও তার ছেলে সায়রুল ইসলাম। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার বিকেলে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।