বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ৯৩০ গ্রাম গাঁজাসহ দুইজন ও বিভিন্ন মামলার ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৩ মে) দুপুরে গ্রেপ্তার হওয়া সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে বাহাদুরপুর চা বাগান এলাকা থেকে ৯৩০ গ্রাম গাঁজাসহ মঞ্জু মৃধা ওরফে মঞ্জু শীল (৩০) এবং সুজাউল গ্রামের শামীম উদ্দিন (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-দোহালিয়া গ্রামের আব্দুল খালিক, দেলোয়ার হোসেন ও আব্দুল ছাত্তার এবং শ্রীরামপুর গ্রামের সুনীল বিশ্বাস, সীতা রানি বিশ্বাস ও নিখিল বিশ্বাস।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তার হওয়া সকল আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।