Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

admin

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
বিনা খরচে আইনি সহায়তা প্রাপ্তির বিষয়টি দুস্থ বিচারপ্রার্থীদের মধ্যে ব্যাপকভাবে প্রচার ও অবহিত করার উদ্যোগ নিতে হবে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা হতদরিদ্র বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে। মামলার খরচের জন্য কোনো ব্যক্তি যেন ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, সেজন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় আইনগত সহায়তা সংস্থা গঠন করেছে। একজন দুস্থ ও অসহায় বিচারপ্রার্থীর আইনগত পরামর্শ ও সহযোগিতা পাওয়া তার রাষ্ট্রীয় ও নাগরিক অধিকার। বিচারপ্রার্থীর আবেদনেই যেন উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করা যায় সেদিকে আইনজীবীসহ সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে। একান্ত সমাধান না হলে মামলা দায়ের করে ভিকটিমকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা প্রদান করতে হবে। আইনি পরামর্শ নিতে আসা বিচারপ্রার্থীদের সহযোগিতা প্রদানে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে হবে। এই কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। সকলের মাঝে পৌঁছে দিতে হবে যে, বড়লেখা চৌকি আদালতে অসচ্ছ্বল বিচারপ্রার্থীর বিনা টাকায় আইনি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

Manual8 Ad Code

সোমবার বিকেলে বড়লেখা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। আদালতের এজলাসে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিনা খরচে আইনি পরামর্শ প্রদানের ব্যাপারে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির নানা পরামর্শ তুলে ধরে বক্তব্য দেন বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান, আদালতের সহকারি আইন কর্মকর্তা আইনজীবী গোপাল দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী, জাতীয় আইনগত সহায়তা সংস্থার নিয়োজিত আইনজীবী শৈলেশ চন্দ্র রায়, আইনজীবী হারুন-অর-রশীদ, আইনজীবী জিল্লুর রহমান, আইনজীবী সুব্রত কুমার দত্ত, আদালত পুলিশের সিএসআই ফখরুজ্জামান, সাংবাদিক আব্দুর রব, স্কাউট লিডার জাফর আহমদ প্রমুখ।

শেয়ার করুন