Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় সড়কে প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় সড়কে প্রাণ গেল যুবকের

Manual3 Ad Code

বড়লেখায় প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেট কারের সাথে মোটরসাইলের সংঘর্ষে নিজবাহাদুরপুর ইউনিয়ন তালামিযের সভাপতি হাফিজ কামরুল ইসলাম (২২) নিহত হয়েছেন।

এতে অপর মোটরসাইকেল আরোহী মাহফুজ আহমদ (২২) গুরুতর আহত হয়েছেন।

তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

নিহত হাফেজ কামরুল ইসলাম উপজেলার পূর্ব-মাইজগ্রামের মনজ্জির আলীর ছেলে। আহত মাহফুজ আহমদ ডিমাই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালামিয নেতা হাফেজ কামরুল ইসলাম ও মাহফুজ আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে দাসেরবাজার যাচ্ছিলেন।

দাসেরবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ও মাহফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই কামরুলের মুত্যু ঘটে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সন্ধ্যা সাতটায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন