Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাদাঘাটে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৬০০

admin

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ০৭:২৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০৭:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
বাদাঘাটে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৬০০

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সড়কের পানি নিষ্কাশনের জন্য একটি রাস্তা কাটাকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার বাদাঘাটের সোনাতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় মামালা দায়ের হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন।

তিনি জানান, বুধবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের হয়েছে। মামলায় ৬০০ জনকে আসামী করা হয়েছে। এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি। সংঘর্ষ চলাকালে আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় মইয়ারচড়, নয়া খুররমখলা, নাজিরেরগাঁও, শিমুলতলা ও সোনাতলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করা হলেও শেষ পর্যন্ত দুইপক্ষই এতে সম্মত হননি।

Manual7 Ad Code

এর আগে বুধবার (১৪ জুন) সদর উপজেলার সোনাতলা এলাকায় সড়কের পানি নিষ্কাশনের জন্য সকালে জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে সিসিকের বর্ধিত ৩৯ নং ওয়ার্ডের মইয়ারচর, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও এবং শিমুলতলার বাসিন্দারা কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে একটি রাস্তা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। প্রায় ২ ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Manual1 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাজার আলী শেখ বলেন, সংঘর্ষ থামাতে ১৪৪টি রাবার বুলেট এবং ১৪টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন