Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সরকার পতনের ঘোষণা ফাঁকা আওয়াজ: স্বরাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির সরকার পতনের ঘোষণা ফাঁকা আওয়াজ: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির সরকার পতনের নতুন ঘোষণাকে ফাঁকা আওয়াজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

Manual2 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির কথিত চেয়ারম্যানের (তারেক রহমান) সরকার পতনের নতুন ঘোষণা ফাঁকা আওয়াজ। জনগণ এতে কান দেয় না। এদেশের মানুষ সন্ত্রাস চায় না। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘বিএনপির কঠোর আন্দোলন কী তা আমাদের জানা নেই। যত আন্দোলন করুক, দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।’

Manual5 Ad Code

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির যত নেতা জেলে আছে, সবাই সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে জেলে নেওয়া হয়নি।’

বিএনপির অনেকের নির্বাচনে আসার কারণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ করে না। এ কারণে তারা বিএনপি ছেড়ে নির্বাচনে আসছে।’

Manual3 Ad Code

নির্বাচন কারও জন্য থেমে থাকে না জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সঠিক সময়ে অবশ্যই হবে। আশা করি, বিএনপির নির্বাচনে আসার শুভবুদ্ধি উদয় হবে। কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না। নির্বাচন হয়েই যায়।’

Manual4 Ad Code

শেয়ার করুন