Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৩:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি: নাসীরুদ্দীন পাটোয়ারী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা বিএনপি এবং জামায়াত-ই-ইসলামী—উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানানো হয়।

নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন কথা বলেন এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার সকালে (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি।

Manual7 Ad Code

তিনি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দিবো। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকে মনোনয়ন দিবো৷

Manual2 Ad Code

তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

Manual7 Ad Code

অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন৷ দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।

ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রার্থী হবে কি না এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনো পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে। প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

Manual7 Ad Code

শেয়ার করুন