মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর বিএনপির নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহিন মিয়া (৫৫) সদর উপজেলার ৩ নম্বর কামালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়পুর গ্রামের বাসিন্দা।

(২ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গয়ঘর এলাকায় একটি খালের পানি থেকে তার মরদেহ উদ্ধারা করা হয়।

Manual4 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে শাহিন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Manual8 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শাহিন মিয়ার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual2 Ad Code