Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে টাকাসহ ৯ জুয়াড়ি আটক

admin

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ০৬:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে টাকাসহ ৯ জুয়াড়ি আটক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। গত শনিবার দিবাগত রাতে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের মেহের উদ্দিনের বসতঘরের বারান্দায় জুয়া খেলার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ০৯ জন জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১ বান্ডিল কার্ড, নগদ ১৬ হাজার ৭শত টাকাসহ খেলার সরঞ্জাম জব্দ করে।

Manual3 Ad Code

ধৃতরা হলো, বদরুল ইসলাম (৪৮), মো: ওয়াসিম (৩২), জামিল আহমদ ( ৪৬), খতিব আলী (৪৫), আলী হোসেন (৪০), আব্দুল লতিফ (২৮), আব্দুল হাসিব (৩৮), জামাল হোসেন (৩৫), জামাল হোসেন দুলন (৩৮)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মেহের উদ্দিন (৪০), ফয়েজ উদ্দিন (৪৫), লিটন (৫০) পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদক ও জুয়া বন্ধ করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সবার সহযোগিতায় বিয়ানীবাজারকে মাদক ও জুয়া মুক্ত করা হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন