Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ডিআই পিকআপে গাঁজা সহ গ্রেফতার ২

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:১৭ অপরাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ডিআই পিকআপে গাঁজা সহ গ্রেফতার ২

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে একটি ডিআই পিকআপ ট্রাকের কেবিনে করে গাঁজা পরিবহণকালে থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও একটি ডিআই ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের সদর থানার উমেদনগর গ্রামের অলি মিয়ার ছেলে মোস্তাকিন (২৫) ও সিলেটের কানাইঘাট থানার জুলাই নয়াঘাট এলাকার মৃত তবারক আলীর ছেলে ইসমাইল উদ্দিন (৪৮)।

এ সময় কিশোরগঞ্জের মিঠামইন থানার ভুরভুরি গ্রামের গফুর চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী (৩৫) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।

Manual5 Ad Code

থানা পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল ইয়াহিয়া আল মামুন এর তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার এসআই (নিঃ) মো. ফাখখারুল ইসলাম (নিঃ) ও এসআই সাইদুর রহমানের নেতৃত্বাধীন একদল পুলিশ শনিবার ভোর ৫ টায় দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা দিঘীরপার এলাকার চেকপোস্ট ডিউটি চলাকালে একটি ডিআই পিকআপ গাড়ি চেকপোস্ট ব্যারিকেড বেপরোয়াভাবে অতিক্রম করার চেষ্টা করলে গাড়িটিকে আটকানো হয়।

এসময় আটককৃত গাড়িটি থেকে পুলিশ দুইজন কে আটক করলেও একজন লোক দৌড়ে পালিয়ে যায়। আটককৃতদের তল্লাশিকালে তাদের ব্যবহৃত পরিবহন ডিআই পিকআপ গাড়ির কেবিন থেকে ৬ কেজি গাঁজা যার মূল্য ৯০ হাজার টাকা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়ি, (ঢাকা মেট্রাে- ন-২১০২৩১) যার মূল্য অনুমান ১৫ লক্ষ টাকা জব্দ করা হয়।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আটককৃত ও পলাতক আসামির বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন