স্টাফ রিপোর্টার:
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের দিন বিকেলে নিহতদের কবরে পুষ্পম্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিয়ানীবাজারের প্রশাসন।
মঙ্গলবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের নিদনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ রায়হান উদ্দিনের কবরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ ময়নুল ইসলামের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। অপর নিহত রায়হান উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে দাফন করা হয়।
এছাড়াও নিহতদের স্মরণে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের প্রবেশমুখে শ্রদ্ধাঞ্জলি ব্যানার টানানো হয়।
এদিকে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না সভাপতির বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।