নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা পুলিশ তাঁকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।
ওসি জানান, সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ২০টি মামলা রয়েছে পল্লবের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।