স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরীকে (১৭) শাহপরাণ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের প্রায় তিন সপ্তাহ পর শুক্রবার (৪ অক্টোবর) রাতে তাকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাওহিদ হোসেন ইমন (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাহপরান থানার সুরমা গেইট ধলইপাড়ার মো. দুলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে শুক্রবার রাতে অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে শাহপরাণ থানার একদল পুলিশ ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত ইমনকে গ্রেফতার করে।
পরে কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।